Admission Test Notice For PG
11-Oct-2026
প্লে গ্রুপের এডমিশন টেস্ট সংক্রান্ত জরুরী নোটিশ সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ তারিখ থেকে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জে প্লে গ্রুপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল অভিভাবককে তাঁদের সন্তানদের নিয়ে পরীক্ষার দিন *সকাল ৯:০০টার মধ্যে* বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পরীক্ষার দিন শিক্ষার্থীর সঙ্গে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই আনতে হবে: ১. ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড। ২. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। এছাড়া, পরীক্ষার দিন শিক্ষার্থীর সঙ্গে পিতা অথবা মাতার যেকোনো একজনের উপস্থিতি বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সম্মানিত অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। -কর্তৃপক্ষ আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ।
view details